Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ৩ দিন সবাইকে সতর্ক থাকার পরামর্শ

Saudi arabia advises everyone to be cautious for 3 daysCity

আগামী মঙ্গলবার পর্যন্ত সৌদিতে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে এই সতর্কতা জারি করল কর্তৃপক্ষ। শুক্রবার সৌদির আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদেও।

এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে, মদীনার পশ্চিমাঞ্চল, আল-বাহা, আসির, জাজান, মধ্য কাসিম, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ।

বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান করা ও বিশ্বস্ত মাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এরইমধ্যে বিরূপ পরিস্থিতি সামাল দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যদের প্রস্তুত করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate