সর্বশেষ

সৌদি আরবে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

17,000 expatriates arrested in saudi arabiaProbashir city Popup 19 03

গত এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৭ হাজার ১৫৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ হাজার ৩০৫ জন আবাসিক আইন, ৩ হাজার ৬৪৪ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ২০৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়াও, সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর সময় ৭৬ জনকে এবং পরিবহন আইন লঙ্ঘনের জন্য ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশ করতে সহায়তা করে, অথবা পরিবহন ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। এছাড়াও, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং তার সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03