সর্বশেষ

ওমানে ছুটির দিনে কাজ করলেই বাড়তি বেতন!

Oman pobashiWeb Popup (3)

ওমানে সরকারি ছুটির দিনে কাজ করলে কর্মীরা নিয়মিত বেতনের পাশাপাশি দৈনিক মূল বেতনের সমপরিমাণ বাড়তি অর্থ পাবেন। অথবা কাজের বিনিময়ে তাঁদের বিকল্প ছুটি দিতে হবে। সম্প্রতি দেশটির শ্রমিকদের অধিকার নিয়ে সচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিনে কোনো কর্মীকে দিয়ে কাজ করাতে হলে আগে অবশ্যই তাঁর সম্মতি নিতে হবে। ওমানের শ্রম আইনের ৭১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ছুটির দিনে কাজ করলে নিয়োগকর্তা কর্মীকে বাড়তি নগদ অর্থ অথবা বিকল্প ছুটি দিতে বাধ্য থাকবেন।

শ্রম আইনের ৭৯ নম্বর অনুচ্ছেদে আরও বলা আছে, সরকারি ছুটির দিনে কাজে না গেলেও কর্মীরা পূর্ণ বেতন পাবেন। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মবিধির ৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জরুরি প্রয়োজনে ছুটির দিনে কর্মীকে কাজে আসতে হলে তা আগেভাগেই লিখিতভাবে জানাতে হবে।

ওমানে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন খাতে কর্মরত আছেন। শ্রম আইনের এই নিয়মগুলো জানা থাকলে ছুটির দিনে কাজের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে তাঁরা আরও সচেতন হতে পারবেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)