ওমানের সুলতান হাইথাম বিন তারিকের গাড়িবহরের একটি গাড়ির বনেটে নিজের হাতে লেখা চিঠি রেখে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এক ওমানি নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নেতার প্রতি সাধারণ এক নাগরিকের ভালোবাসা ও আবেগের এই দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি এলাকার সড়ক দিয়ে উৎসবমুখর পরিবেশে সুলতানের গাড়িবহর যাচ্ছিল। গাড়িগুলোর ওপর ছিটানো ছিল গোলাপের পাপড়ি ও রঙিন কাগজের টুকরো। বহরটি যাওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে গিয়ে একটি গাড়ির বনেটে হাতে লেখা চিঠিটি রেখে দেন। চিঠিটি রাখতে পেরে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
ঘটনাটি ওমানের সাধারণ জনগণ ও তাঁদের নেতার মধ্যকার গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও দেশপ্রেমের দৃঢ় বন্ধনকেই তুলে ধরেছে। ২০২০ সালে ওমানের শাসনভার গ্রহণের পর থেকেই সুলতান হাইথাম বিন তারিক দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে ওমানজুড়ে তিনি ব্যাপক জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত।
আরও
https://x.com/arabiandailys/status/2124450880993001714?a=yRx780hmMA4R53IMO9o&s=20








