Opens in a new tab
সর্বশেষ

ওমানে প্রবাসীদের বাসায় ঢুকে পুলিশের অভিযান

Abbbd9de a353 426a 8d61 c2e9b9de0dfdca0Web Popup (3)

ওমানের উত্তর আল বাতিনায় প্রবাসী শ্রমিকদের একটি আবাসনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই আকস্মিক অভিযানে ১ হাজার ১১০ কার্টনের বেশি চোরাই সিগারেট, ২০৭ কেজির বেশি তামাক এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। কাস্টমস ও পুলিশের যৌথ এই অভিযানে প্রমাণ মেলে, বাসাটিকে মূলত চোরাই পণ্যের গোপন গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

ওমানে তামাকজাত পণ্য ও মদের অবৈধ কারবার অত্যন্ত গুরুতর অপরাধ। প্রায়শই কিছু অসাধু চক্র প্রবাসী শ্রমিকদের প্রলোভন দেখিয়ে তাদের মেস বা থাকার জায়গাগুলোকে এমন অবৈধ গুদাম হিসেবে ব্যবহার করে। এর আগেও মাস্কাট, সালালাহসহ বিভিন্ন এলাকায় এমন অভিযানে অনেক প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিরা আটক হয়েছেন। সামান্য কিছু টাকার লোভে অনেক প্রবাসী এমন ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছেন, যা বিদেশে গোটা প্রবাসী সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

দেশটির প্রচলিত আইন অনুযায়ী, অবৈধভাবে মদ ও তামাকজাত পণ্য মজুত বা চোরাচালানের অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি কারাদণ্ড এবং বিশাল অঙ্কের জরিমানার পাশাপাশি আজীবনের জন্য ওমান থেকে বিতাড়িত করার নিয়ম রয়েছে। প্রবাসীদের এমন অবৈধ কর্মকাণ্ড ও প্রলোভন থেকে দূরে থাকার জন্য কাস্টমস ও রয়্যাল ওমান পুলিশ নিয়মিত সতর্ক করে আসছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)