Opens in a new tab
সর্বশেষ

রোগব্যাধি ছাড়াই দীর্ঘায়ু পাচ্ছেন ওমানিরা, রহস্য কী

1794139173 1794139173 p40fqvl4xm1xWeb Popup (3)

ওমানের নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকার গড় আয়ু এখন ৬৮ দশমিক ২ বছর, যা তাদের ২০৩০ সালের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ওমান ভিশন ২০৪০-এর অধীনে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬৭ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ওমান এরই মধ্যে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটা এগিয়ে আছে। আর ২০৪০ সালের মধ্যে এই আয়ু ৭০ বছরে উন্নীত করার যে দীর্ঘমেয়াদি স্বপ্ন, তা থেকে তারা মাত্র ১ দশমিক ৮ বছর দূরে রয়েছে।

গত ২ অক্টোবর ডব্লিউএইচও এই নতুন পরিসংখ্যান প্রকাশ করে। বৈশ্বিক প্রেক্ষাপটে ওমানের এই অর্জন বেশ চমকপ্রদ। বর্তমানে বিশ্বব্যাপী মানুষের সুস্থভাবে বাঁচার গড় আয়ু যেখানে ৬২ দশমিক ৮ বছর, সেখানে ওমানের নাগরিকরা বৈশ্বিক গড়ের চেয়ে ৫ দশমিক ৪ বছর বেশি সুস্থ জীবন উপভোগ করছেন। স্বাস্থ্যকর গড় আয়ু বলতে শুধু বেঁচে থাকাই বোঝায় না, বরং বড় কোনো রোগব্যাধি ও অক্ষমতা ছাড়া একজন মানুষ কতদিন পুরোপুরি সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, সেটিকেই বোঝায়।

এই অসাধারণ সাফল্যের পেছনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগান্তকারী কিছু পদক্ষেপ রয়েছে। উন্নত চিকিৎসাসেবা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সব প্রদেশে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ফলেই এমনটা সম্ভব হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুধু চিকিৎসাই নয়, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম, তামাক বর্জন এবং উন্নত পরিবেশ ও শিক্ষার মতো বিষয়গুলোও মানুষের জীবনযাত্রার মান বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)