সর্বশেষ

ওমানে রোদের তাপে গাড়ির উপর ডিম ভাজলেন ব্যক্তি

Untitled 2.pngfhWeb Popup (3)

ওমানে এখন রোদের তেজ এতটাই প্রকট যে, রীতিমতো গাড়ির বনেটকে ফ্রাইপ্যান বানিয়ে দিব্যি ডিম ভাজা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তাঁর গাড়ির বনেটের ওপর এভাবেই স্প্যাচুলা দিয়ে ডিম ভাজছেন। বোঝাতে চেয়েছেন, ওমানে এখন এতটাই গরম যে গাড়ির বনেটেও নাশতা তৈরি করে নেওয়া সম্ভব।

এই দাবির সঙ্গে দেশটির বাস্তব আবহাওয়ার চিত্রও পুরোপুরি মিলে যায়। ওমানের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন তীব্র দাবদাহ বইছে। গত ২৪ ঘণ্টায় ওমানের হামরা আদ দুরু অঞ্চলে সর্বোচ্চ ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলের মধ্যে খাসাবে ৪৫ দশমিক ৪ ডিগ্রি এবং মুকশিনে ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিমা ওয়াত্তায়িন, আল সুনাইনাহ, ফাহুদ, রুস্তাক, বুরাইমি, সামাইল, মারমুল ও ইবরির মতো অঞ্চলগুলোতেও তাপমাত্রা ৪৩ দশমিক ৮ থেকে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সব মিলিয়ে তীব্র গরমে গোটা দেশেই রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup