Long Popup (2)
সর্বশেষ

খারিফ ঘিরে ওমানে বিশেষ বাহিনী মোতায়েন

WhatsApp Image 2026 07 01 at 11.46.20 AMCity

খারিফ মৌসুম ঘিরে জরুরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রথমবারের মতো একটি বিশেষ সহায়তা বাহিনী চালু করেছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। ওমান এবং বাইরের দেশগুলো থেকে আসা বিপুলসংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হলো।

ইতোমধ্যেই মাস্কাটের সদর দপ্তর থেকে বিশেষায়িত কর্মী, আধুনিক সরঞ্জাম এবং যানবাহন নিয়ে এই সহায়তা দল ধোফারের উদ্দেশে যাত্রা করেছে। এই বাহিনীতে অগ্নিনির্বাপণ, স্থল ও নৌপথে উদ্ধারকাজ এবং অ্যাম্বুলেন্স পরিষেবায় দক্ষ বিশেষজ্ঞরা রয়েছেন। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম।

যাত্রার আগে পুলিশ ও কাস্টমসের প্রশাসনিক ও আর্থিক বিষয়ক সহকারী মহাপরিদর্শক মেজর জেনারেল খলিফা বিন আলি আল-সিয়াবি অংশগ্রহণকারী কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের প্রস্তুতির প্রশংসা করে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। পর্যটকদের যাতায়াত বৃদ্ধির এই সময়ে উদ্ধার ও অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুততর করতে ধোফারগামী সড়কগুলোতে উন্নত জরুরি পয়েন্ট স্থাপন করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate