সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য সুখবর,‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ফের চালু

Oman woeker01Web Popup (3)

ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো নির্বাচন কমিশন। সঠিক ঠিকানার অভাবে সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ শনিবার ভোর থেকে ওমানে ফের চালু হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের নিবন্ধন কার্যক্রম। এর আগে প্রবাসীরা অ্যাপটিতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় ওমানসহ সাতটি দেশে এই কার্যক্রম স্থগিত করেছিল ইসি।

শনিবার ২৯ নভেম্বর ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ওমান ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় আজ সকাল ৬টা থেকে পুনরায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ব্যালট পেপার সঠিক সময়ে হাতে পেতে হলে অবশ্যই পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রবাসীরা যেন নিবন্ধনের সময় সতর্ক থাকেন। যদি কারো ব্যক্তিগত ঠিকানা নিয়ে জটিলতা থাকে, তবে প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানাও ব্যবহার করা যাবে। মূলত সঠিক ঠিকানার অভাবেই ব্যালট পৌঁছাতে সমস্যা হচ্ছিল, যা সমাধানে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup