সর্বশেষ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

Expatriate dies in road accident in omanWeb Popup (3)

ওমানের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার যুবক মোহাম্মদ শফিকুর রহমান শিফাত (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন-চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শফিকুর রহমান শিফাত চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ কেন্দুয়ার পাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম আনু মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup