সর্বশেষ

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

The news of tarique rahmans arriWeb Popup (3)

গাজায় চলমান গণহত্যা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও ইসরায়েলি হামলার ঘটনায় বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বব্যাপী বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসেছে এবং আজও তা অব্যাহত রেখেছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সাম্প্রতিক পরিকল্পনাকে তিনি ‘ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে গুরুতর অন্তরায়’ হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাস ধ্বংসের যে নীতি নেওয়া হচ্ছে, তা নিছক গণহত্যা নয়, বরং পরিকল্পিত জাতিগত নিধন। এ ধরনের কর্মকাণ্ড তিনি ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

তিনি আরও লিখেছেন, “অনেক বাংলাদেশি প্রবাসী মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কাজ করছেন। ইসরায়েলি সরকারের কারণে গোটা অঞ্চল এখন চরম সংকটের মুখে পড়েছে, যা প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আমাদের গভীর উদ্বেগ তৈরি করেছে।”

পোস্টে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান জানান। পাশাপাশি গাজার গণহত্যার বিষয়ে দ্রুত রায় দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতকেও আহ্বান করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup