Long Popup (2)
সর্বশেষ

ওমানের সালালায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Expatriate from rangunia dies of strokeProbashircityWebPopupUpdate

ওমানের সালালায় স্ট্রোক করে মারা গেছেন রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়ার প্রবাসী যুবক মাহিনুদ্দিন (৩৫)। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। বর্তমানে মরদেহ রাখা হয়েছে সালালার সুলতান খাবুজ রয়েল হাসপাতালের মর্গে।

প্রবাসী মিজানুর রহমান জানান, দীর্ঘ ১৫ বছর ধরে মাহিন ওমানের সালালায় কর্মরত ছিলেন। আড়াই বছর আগে তিনি সর্বশেষ দেশে আসেন। তার দুই বছরের একটি সন্তান রয়েছে, তবে সন্তানকে আর স্বচক্ষে দেখা হলো না তার।

মাহিন রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়া এলাকার ডাক্তার এমএ মোরশেদের বাড়ির বাসিন্দা মাহমুদুল হকের ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ওমানে অবস্থানরত তার দুই ভাই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন। প্রবাসে অকালে প্রাণ হারানো এই যুবকের মৃত্যুতে এলাকাবাসীও শোক প্রকাশ করেছেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate