Long Popup (2)
সর্বশেষ

ওমানে অনুপ্রবেশের চেষ্টা, ৩৩ প্রবাসী গ্রেপ্তার

omanProbashircityWebPopupUpdate

ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩ প্রবাসীকে আটক করেছে মুসান্দামের পুলিশ কমান্ড। অভিযুক্তরা আফগানিস্তান এবং ইরানের নাগরিক। ওমানের সর্ব উত্তরের প্রদেশ বুখা থেকে তাঁদের আটক করা হয়েছে বলে এক এক্স বার্তায় জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

চলতি সপ্তাহে একই অভিযোগে আরও ২৭ প্রবাসীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ যৌথ আভিযানিক দল। সেই ২৭ প্রবাসীর সকলেই ছিলেন পাকিস্তানি নাগরিক। বিবৃতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

ওমানে গেল কয়েক মাস ধরেই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয়পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড।

আগের মাসে একই কায়দায় কেবল মুসান্দাম থেকেই অন্তত ৬১ প্রবাসীকে আটক করা হয়। সেসময় অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের দায়ে ৮৪ প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় ওমান পুলিশ।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate