সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য সুখবর

probashiProbashircityWebPopupUpdate

এবারের খারিফ মৌসুমে প্রবাসীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দিতে যাচ্ছে ওমান সরকার। খারিফের ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তাদের যাতে অবৈধ কর্মীদের দিকে ঝুঁকতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবারই খারিফ সিজনে অবৈধ কর্মীদের নিয়োগ করে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অহেতুক হয়রানি ও জরিমানার কবলে পড়েন। তবে নতুন এই ব্যবস্থার ফলে তাঁদের দুশ্চিন্তা কমবে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও উদ্যোক্তাদের বিশেষভাবে খারিফ মৌসুমের সময়কালের জন্য প্রবাসী কর্মী আনতে এই অস্থায়ী অনুমতি দেওয়া হবে। এতে তারা এই শীর্ষ পর্যটন সময়কালে জনবলের বর্ধিত চাহিদা বৈধভাবে এবং আইন মেনেই মেটাতে পারবেন।

জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে, ২০২৪ সালের খারিফ সিজনে ১০ লাখ ৪৮ হাজার দর্শনার্থী এসেছিলেন, যা ২০২৩ সালের তুলনায় ৯ শতাংশ বেশি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate