Long Popup (2)
সর্বশেষ

ওমানে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন আহত

ওমানে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন আহতProbashircityWebPopupUpdate

ওমানের কুরিয়াত শহরে এক ভয়াবহ বিস্ফোরণে একটি বাণিজ্যিক স্থাপনার দেয়াল উড়ে গেছে।। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক ভবনের ভেতরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দীর্ঘসময় ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে থাকা অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওমানে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন আহত
ওমানে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন আহত

সংবাদমাধ্যমের হাতে আসা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিল্ডিং ও তার পাশের স্থাপনার দেয়াল ভেঙে পড়েছে। ভবনের সিলিংয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে এবং ভবনের কক্ষগুলোর দেয়ালও ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে তা আবদ্ধ রুমে ছড়িয়ে ছিলো। একপর্যায়ে আগুণের স্পর্শ পেতেই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। আহত কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানা গেছে।

ওমানে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন আহত

এদিকে, অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ওমানে অগ্নিকান্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী মাস্কাট তালিকায় সবার উপরে। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে, মাস্কাটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশের ৩৫ শতাংশ।

সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি বলছে, ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা উচিত। নতুবা এই ধরণের ঘটনা ঘটতেই থাকবে। সংস্থাটির মতে, সচেতন না হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এ ছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate