সর্বশেষ

ডিসেম্বরে কী পরিমান রেমিট্যান্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরা

ডিসেম্বরে কি পরিমান রেমিট্যান্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরাProbashircityWebPopupUpdate

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ওমান থেকে দেশে এসেছে ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি ও কাতার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ কোটি ৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে।

আর সৌদি আরব থেকে ২৯ কোটি, মালয়েশিয়া থেকে ২৫ কোটি ৮০ লাখ, যুক্তরাজ্য থেকে ২৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার, ওমান থেকে ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার, কুয়েত থেকে ১৩ কোটি, ইতালি থেকে ১১ কোটি, কাতার ১০ কোটি ও সিঙ্গাপুর থেকে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

সবমিলিয়ে ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। এই রেকর্ড গড়ার পেছনে প্রবাসী বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন স্পষ্ট।

বিশেষ করে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate