সর্বশেষ

কুয়েতে ইরানের হামলায় ইতালির দুই নাগরিক নিহত

FdgWeb Popup (3)

কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরান। এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে একজন কুয়েতি, দুজন ইতালীয় ও একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। পরে ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, আহত ওই দুই ইতালীয় নাগরিক মারা গেছেন। এএনএসএর খবরের পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান তাদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে; তবে স্থাপনাটির নাম তারা প্রকাশ করেনি। ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, স্থাপনাটির নাম ‘রাইনমেটাল’ এবং নিহত দুই ইতালীয় নাগরিক সেখানে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরান। উপসাগরীয় ছোট এই দেশটিতে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি থাকায় মূলত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। এর আগে কুয়েতে এক ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন এবং ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছিল। এ ছাড়া গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় ইরান, যার মধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। সূত্র: এএনএসএ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)