সর্বশেষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

492b6ba4b33d20e93f4541b54ac388287d8205729de830f2Web Popup (3)

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে একটি সংঘবদ্ধ চক্র অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে। চক্রটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের ছবি ব্যবহার করে এবং নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসীদের কাছ থেকে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Kyt strkbrt

সোমবার (১৩ জুলাই) কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে। তারা বাংলাদেশের বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে কুয়েতে অবস্থানরত প্রবাসীদের ফোন করে নিজেদের দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর বিভিন্ন সেবার কথা বলে প্রবাসীদের কাছ থেকে ওটিপি, ব্যক্তিগত বা অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করছে চক্রটি।

দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ব্যবহৃত এসব মুঠোফোন নম্বর রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তা–কর্মচারীর নয়। এ ছাড়া বাংলাদেশ দূতাবাস কখনোই ফোন করে কোনো সেবার নামে ওটিপি, ব্যক্তিগত তথ্য বা সার্ভিস চার্জ দাবি করে না। তাই কুয়েতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে এ ধরনের ভুয়া ফোনকল বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে কোনো অবস্থাতেই অপরিচিত কারও সঙ্গে ওটিপি, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করার এবং এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সর্বদা সজাগ থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস। সন্দেহজনক কোনো কল বা বার্তা পেলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নিতে বলা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup