Long Popup (2)
সর্বশেষ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

Image 310039ProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার আঁচ লেগেছে কুয়েতের আকাশপথেও। ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল প্রকার ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা ‘কুয়েত এয়ারওয়েজ’। শনিবার (১৮ জুলাই) সকালে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় তাদের অধিকাংশ ফ্লাইট পুনর্নির্ধারণ করতে হচ্ছে। এ অবস্থায় যাত্রীদের বিভ্রান্তি এড়াতে তাদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ আপডেট নিয়মিত যাচাই করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকায় ইরান সাম্প্রতিক দিনগুলোতে সেখানেও হামলার চেষ্টা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে পুরো কুয়েতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate