Long Popup (2)
সর্বশেষ

বেতন না পেয়ে কফিলের ঘরে ভাঙচুর চালালেন প্রবাসী

UntitledProbashircityWebPopupUpdate

কুয়েতে বকেয়া বেতন না পেয়ে ক্ষোভে মালিকের ঘর তছনছ করার অভিযোগ উঠেছে এক গৃহকর্মীর বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ও ভিডিওতে এমন ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, বাড়ির রান্নাঘরের মেঝেতে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা সিরামিকের প্লেট, কাঁচের বয়াম এবং নষ্ট হওয়া খাবারদাবার। আরব টাইমসের খবরে বলা হয়েছে, বকেয়া বেতন নিয়ে মালিকের সঙ্গে ওই গৃহকর্মীর প্রথমে বাদানুবাদ হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করেন এবং ব্যাপক ক্ষতিসাধন করেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মীদের বেতন বকেয়া রাখার কারণে এ ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময়ে ন্যায্য পাওনা না পেয়ে প্রবাসী শ্রমিকদের চরম হতাশা থেকে মালিকের সম্পদে আঘাত হানা বা আত্মঘাতী হওয়ার মতো নজির দেখা গেছে। মানবাধিকারকর্মীদের মতে, মাসের পর মাস বেতন আটকে রাখার ফলে পরিবার থেকে দূরে থাকা এই শ্রমিকেরা মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন। স্পন্সরশিপ বা কাফালা প্রথার কারণে তাদের চাইলেই চাকরি পরিবর্তন বা দেশে ফিরে যাওয়ার সুযোগ থাকে না। ফলে অসহায়ত্ব থেকেই কখনো কখনো তারা এমন অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ বেছে নেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate