Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে প্রবাসীদের গাড়ির গতি ১৭০ পার হলেই ডিপোর্টেশন

New Project (13) 6a30fc7e7065fProbashircityWebPopupUpdate

কুয়েত জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট (জিটিডি)-এর ট্রাফিক অ্যাওয়ারনেস ইউনিটের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আবুহাসান অতিরিক্ত গতির বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সপ্তাহান্তে সাধারণত এই ধরনের লঙ্ঘনের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর শাস্তির মধ্যে রয়েছে যানবাহন জব্দ, কারাদণ্ড এবং প্রবাসী অপরাধীদের জন্য দেশত্যাগ।

আবদুল্লাহ আবুহাসান জানিয়েছেন যে, গত বৃহস্পতিবার জিটিডি প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘনকারী ৯৪টি যানবাহন শনাক্ত করেছে। চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের যানবাহন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মহাসড়কগুলিতে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং নির্ধারিত গতির চেয়ে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালালে ট্রাফিক জরিমানা করা হয় ও যানবাহন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যে চালকরা ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালান, তাদের জরিমানা করার পর ট্রাফিক পুলিশ স্টেশনে পাঠানো হয় এবং তাদের যানবাহন জব্দ করা হয়।

তিনি জানান, যারা ঘণ্টায় ১৭০ কিলোমিটার বা তার বেশি গতিতে গাড়ি চালান, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যেমন ট্রাফিক জরিমানা, যানবাহন জব্দ এবং কারাদণ্ড।

তিনি উল্লেখ করেন যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, এই ধরনের আইন লঙ্ঘনকারী প্রবাসীদের ট্রাফিক জরিমানার পাশাপাশি দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়। তিনি চালকদের নিজেদের এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট গতিসীমা মেনে চলার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে, অতিরিক্ত গতি গুরুতর সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

কুয়েতে ট্রাফিক আইন কঠোর করার পর দুই নাগরিককে আটক এবং এক প্রবাসী মিশরীয়কে দেশছাড়ার (ডিপোর্ট) নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় শাস্তিসমুহ:

কুয়েতি নাগরিকদের জন্য নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে ২ জন কুয়েতি নাগরিককে আটক করা হয়েছে। তাদের গাড়ির গতি ছিল যথাক্রমে ১৮১ কিমি/ঘণ্টা এবং ১৭৭ কিমি/ঘণ্টা।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী যদি ১৭০ কিমি/ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালান, তবে তাকে সরাসরি দেশ থেকে বের (Deportation) করে দেওয়া হবে। আর কুয়েতি নাগরিক হলে তাকে আটক করা হবে।

একদিনের ট্রাফিক অভিযানের পরিসংখ্যান:

মোবাইল রাডারের মাধ্যমে একদিনে ১৫২টি গতিসীমা লঙ্ঘনের মামলা দেওয়া হয়েছে। তবে বাকিদের গতিসীমা ৩০ কিমি/ঘণ্টার কম ছিল। তারা মূল স্পিড লিমিটের চেয়ে খুব বেশি স্পিডে ছিলেন না— মাত্র ৩০ কিমি/ঘণ্টার চেয়ে কম বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন।

বিভিন্ন বড় হাসপাতালের সামনে অবৈধ পার্কিংসহ অন্যান্য কারণে মোট ২২৩টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে জাহরা হাসপাতালে ১০২টি, আদান হাসপাতালে ৬০টি এবং জাবের আল-আহমদ হাসপাতালে ২১টি মামলা করা হয়।

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের জন্য ১২০টি এবং সিটবেল্ট না বাঁধার কারণে ৭৪টি মামলা দেওয়া হয়েছে।

ড্রাইভিংয়ের বয়স হওয়ার পরও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ৪ জন কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

নিজের ব্যক্তিগত গাড়িতে অবৈধভাবে যাত্রী ভাড়ায় চালানোর অপরাধে একজন মিশরীয় প্রবাসীকে প্রশাসনিকভাবে দেশ থেকে বের করে দেওয়ার (Deportation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যিক গাড়ি ও গণপরিবহনের (ট্রাক, ট্যাক্সি, বাস) বিরুদ্ধে ২৬০টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া গাড়ির অতিরিক্ত শব্দ, নিয়মের বাইরে গ্লাস কালো করা এবং নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানোর জন্যও বেশ কিছু জরিমানা করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate