Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

কুয়েতে ২০ মসজিদে বাংলা খুতবার অনুমতি, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

1 mparkuw320rxiheWeb Popup (3)

কুয়েতে বসবাসরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য জুমার নামাজ ও দুই ঈদের নামাজে নিজ নিজ মাতৃভাষায় খুতবা পাঠের অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মতো দেশ থেকে আসা প্রবাসী মুসল্লিদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়েতের ধর্ম মন্ত্রণালয় দেশটির বিভিন্ন প্রবাসী অধ্যুষিত অঞ্চলের প্রায় ২০টি মসজিদে বাংলায় খুতবা পাঠের এই বিশেষ অনুমোদন দিয়েছে।

জানা যায়, এর আগে কুয়েতের সালমিয়া, বয়ান, সালুয়া ও মিসরেফ অঞ্চলের সমন্বয়ে গঠিত রোমথিয়া ৪ নম্বর ব্লকের মসজিদে বাংলায় খুতবা পাঠের ব্যবস্থা চালু ছিল। তবে মসজিদটির সংস্কারকাজের জন্য দীর্ঘ প্রায় ছয় মাস সেখানে বাংলায় খুতবা পাঠ বন্ধ থাকে। অবশেষে সংস্কারকাজ শেষ হওয়ায় চলতি মাসের ১৫ তারিখ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে সেখানে বাংলায় খুতবা পড়ার অনুমোদন দেয় কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলায় খুতবা শোনার জন্য আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব ও পরিবারসহ বিপুল উৎসাহ নিয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন। দীর্ঘ ছয় মাস পর আবারও বাংলায় খুতবা শোনার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আনন্দের হাওয়া বইছে।

কুয়েতপ্রবাসী বাংলাদেশি মুসল্লিরা জানান, মাতৃভাষায় ইমামের দেওয়া খুতবার মাধ্যমে সহজেই দ্বীনি শিক্ষা, ইসলামের সঠিক রীতিনীতি ও দিকনির্দেশনা অনুধাবন করা সম্ভব হয়, যা অন্য কোনো ভাষায় পুরোপুরি বোঝা বেশ কঠিন। ধর্ম মন্ত্রণালয়ের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রবাসীরা ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে আরও সচেতন হতে পারবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)