Long Popup (2)
সর্বশেষ

কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

KuwaitProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কুয়েতের আকাশসীমায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য, ছবি বা ভিডিও ধারণ করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের কোনো সংবেদনশীল কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বা ফেসবুক লাইভ প্রচার করা থেকেও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Download

দূতাবাসের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কুয়েতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত জরুরি। কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রচার করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate