সর্বশেষ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ২

Bangladeshi killed, 2 injured in road accident in uae

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আলআইন-দুবাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Kk 1759461077

নিহত প্রবাসীর নাম বেলাল উদ্দিন (৪৫)। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মকবুল আহমেদের ছেলে। আহতরা হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ (২৫)।

পরিবারের সদস্যরা জানান, আলআইনের একটি খামার থেকে মুরগি সংগ্রহ শেষে বেলালসহ তিনজন আজমান ফিরছিলেন। পথে একটি ট্রেলারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে আবুধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বন্ধু মোক্তার আহমেদ জানান, বেলাল প্রায় ১৫ বছর ধরে আমিরাতের আজমানে কর্মরত ছিলেন। তিনি দুই শিশুপুত্র ও স্ত্রীকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে নিহতের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup