সর্বশেষ

জর্ডানে আকাবা বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Aqaba airport mrsos1jktapmbwoWeb Popup (3)

জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পাশাপাশি পশ্চিম ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইরানের এই এলিট ফোর্স।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রকাশ করা এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সি-১৭ পরিবহন বিমান ও পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করারও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

Public

এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর সেটি ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় এই ড্রোনটি নামানো হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে ইরাকে একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উত্তর ইরাকে চালানো ওই হামলার ঘটনায় আরও এক সেনা আহত হন।

সেন্টকম আরও জানায়, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার স্থানে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিতে বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup