সর্বশেষ

ওমানে বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে মানুষ

Oman flgWeb Popup (3)

ওমানের আকাশে এক বিরল ও মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে চলেছেন বাসিন্দারা। কাল মঙ্গলবার শুক্র গ্রহ বা সকলের পরিচিত ‘সন্ধ্যাতারা’ তার সর্বোচ্চ উজ্জ্বলতায় পৌঁছাবে, যার আপাত মান হবে প্রায় মাইনাস ৪.৮। সূর্য ও চাঁদের পর পৃথিবীর আকাশ থেকে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বলতম মহাজাগতিক বস্তু হিসেবে এটি রাতের আকাশে জ্বলজ্বল করবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চোখ রাখলেই যে কেউ এই অপূর্ব মহাজাগতিক সৌন্দর্যের দেখা পাবেন।

WhatsApp Image 2026 09 20 at 18.09.58 1000x610

ওমানি সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস-এর বিশেষজ্ঞ উইসাল বিনতে সালেম আল-হিনাই জানান, আকাশে অতিরিক্ত আলোর দূষণ থাকলেও খালি চোখেই অত্যন্ত স্পষ্টভাবে গ্রহটি দেখা যাবে। মূলত পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থান এবং এর ঘন বায়ুমণ্ডলে সূর্যের আলোর জোরালো প্রতিফলনের কারণেই শুক্রকে এতটা উজ্জ্বল দেখাবে। মজার ব্যাপার হলো, দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ দিয়ে দেখলে এই গ্রহটিকে এখন চাঁদের মতো এক ফালি সরু কাস্তের আকারেই দেখা যাবে। আলোকিত অংশ কম হলেও পৃথিবীর কাছাকাছি থাকার কারণেই এর আকার বড় ও এমন অস্বাভাবিক উজ্জ্বল মনে হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, শুক্র গ্রহ পর্যবেক্ষণের জন্য এমন স্থান বেছে নিতে হবে যেখান থেকে পশ্চিম দিগন্ত পরিষ্কার দেখা যায় এবং উঁচু ভবন বা পাহাড়ের কোনো বাধা নেই। আগামী কয়েক সপ্তাহ গ্রহটি সন্ধ্যার আকাশে দেখা গেলেও ধীরে ধীরে এটি সূর্যের কাছাকাছি চলে যাবে এবং দেখার সময় ক্রমশ কমে আসবে। আগামী ২৪ অক্টোবর এটি পৃথিবী ও সূর্যের মাঝামাঝি চলে যাওয়ায় সূর্যের আলোয় তা আর দেখা যাবে না। তবে কিছুদিন পর এই ‘সন্ধ্যাতারা’ ভোরের আকাশে ‘শুকতারা’ হিসেবে আবারও নিজের পুরোনো রূপে ফিরে আসবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup