সর্বশেষ

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব

Saudi arabia opens up about netanyahu's gaza occupation planProbashir city Popup 19 03

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরব। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা দখলের সিদ্ধান্তকে তারা “সবচেয়ে কঠোর ভাষায়” নিন্দা জানাচ্ছে।

রিয়াদের অভিযোগ, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা ইসরায়েলকে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানায়।

ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে তারা জানায়, গাজায় ক্ষুধার নীতি, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গণহত্যার মতো কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

ইরাক আরও জানায়, তারা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

সৌদি আরব ও ইরাকের এই অবস্থান এমন সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মহল গাজায় ইসরায়েলের পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধে একযোগে আহ্বান জানাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03