সর্বশেষ

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ খামেনি

Khamenei has not yet recognized the ceasefire!Web Popup (3)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন। তার দপ্তরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ভাষণটি আজ টেলিভিশনে সম্প্রচার করা হবে এবং এতে তিনি ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেবেন।

গত ১৩ জুন দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি প্রকাশ্যে আর কোনো বক্তব্য দেননি। এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পরও তিনি নিরব ছিলেন। তাই দীর্ঘ প্রতীক্ষার পর আজকের ভাষণকে ঘিরে ইরানসহ আন্তর্জাতিক মহলে কৌতূহল ও নজরদারি বেড়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর খামেনির নিরাপত্তার কারণে তিনি নিয়মিত বাসভবন ত্যাগ করে গোপনস্থানে চলে গেছেন বলে সংবাদমাধ্যমগুলোর দাবি থাকলেও ইরান সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গত ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলে সংঘাত প্রশমিত হয়। যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর থাকলেও এই পরিস্থিতিতে খামেনির আজকের ভাষণ দ্বিপক্ষীয় উত্তেজনা, ভবিষ্যৎ কৌশল এবং অভ্যন্তরীণ বার্তা—সবদিকেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের মত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup