সর্বশেষ

ক্ষেপে গিয়ে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

Iran launches missiles in a fit of rageWeb Popup (3)

মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে রয়্যা নিউজ জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরান প্রায় ৩০টি রকেট ছুড়েছে।

এসব ক্ষেপণাস্ত্র মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোর দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো বিবরণ পাওয়া না গেলেও, ধারাবাহিক এসব হামলা পুরো অঞ্চলজুড়ে নতুন করে যুদ্ধাবস্থা সৃষ্টির আশঙ্কা জাগিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। তার কিছুক্ষণ পর থেকেই ইরান পাল্টা জবাবে রকেট ও ড্রোন ছোড়া শুরু করে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের রকেট ও শার্পনেল আঘাতে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কারমেলসহ অন্তত ১০টি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি জেরুজালেম, এমনকি পার্শ্ববর্তী জর্ডানেও সাইরেন বেজে ওঠে। আকাশে বিস্ফোরণের শব্দ এবং বস্তু উড়তে দেখা যাওয়ায় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে এই উত্তেজনা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup