সর্বশেষ

সবার নজর ইরানে, এর মধ্যেই গাজায় ৪৫ জনকে হত্যা!

All eyes are on iran, meanwhile 45 people were killed in gaza!Probashir city Popup 19 03

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মঙ্গলবার (১৭ জুন) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের আল-তাহলিয়া গোলচত্বরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি খাদ্য সহায়তা নিতে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি শুরু হলে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের কারণে নাসের হাসপাতালে জরুরি বিভাগ, আইসিইউ এবং অস্ত্রোপচার কেন্দ্র উপচে পড়েছে।

Gaza 20250617 161545226

এর আগে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই প্রায় প্রতিদিনই তাদের ত্রাণকেন্দ্রের আশপাশে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সোমবার বলেন, “ইসরায়েল যে ধরনের সামরিক কৌশল ও পদ্ধতি অনুসরণ করছে, তা গাজার বেসামরিক জনগণের ওপর ভয়াবহ ও অমানবিক দুর্ভোগ বয়ে আনছে।” তিনি এ ধরনের হামলার নিন্দা জানান।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে অসংখ্য শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি। পরিস্থিতি দিনদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03