Opens in a new tab
সর্বশেষ

ইসরায়েলি মোসাদের গুরুত্বপূর্ণ নথি এখন ইরানের কব্জায়

IImportant Israeli Mossad documents are now in Iran's handsWeb Popup (3)

ইসরায়েলের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর গোয়েন্দা অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, একটি অত্যন্ত জটিল ও সমন্বিত অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বহু গোপন ও কৌশলগত নথি নিজেদের দখলে নিয়েছে।

পার্স টুডে ও আল-মায়াদিনের প্রতিবেদনে জানানো হয়, ইরানি গোয়েন্দারা হাজার হাজার গোপন নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, সামরিক পরিকল্পনা, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিচালিত গোপন কার্যক্রম এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি।

জর্ডানের সামরিক বিশ্লেষক নাজাল আবু জায়েদ এ অভিযানের প্রশংসা করে বলেন, এটি ছিল সময় ও স্থানভিত্তিক সাইবার ও সরাসরি অভিযানের একটি সমন্বিত উদাহরণ। তিনি বলেন, এত কড়া নিরাপত্তায় থাকা নথিপত্রের মধ্যে ইরান যেভাবে প্রবেশ করেছে, তা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।

আল-মায়াদিনকে দেওয়া তথ্যমতে, এই অভিযান বহুদিন আগে শুরু হলেও সম্প্রতি বিপুল পরিমাণ তথ্য নিরাপদে ইরানে স্থানান্তর করার পরই এটি প্রকাশ করা হয়েছে। এত বিপুল নথির বিশ্লেষণ করতে সময় লাগছে বলে জানানো হয়, এবং দাবি করা হয় যে ইরান বর্তমানে মোসাদের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তাবিষয়ক তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বিশ্লেষকদের মতে, এই সাফল্যের মাধ্যমে শুধু কৌশলগত নয়, মধ্যপ্রাচ্যের গোয়েন্দা লড়াইয়েও ইরান বড় ধরনের মনস্তাত্ত্বিক জয় পেয়েছে। যদিও ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি তাদের নিরাপত্তা কাঠামোকে চরম চাপে ফেলেছে। এমন এক উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের এই সাফল্যের দাবি পরবর্তী সংঘাতের গতি-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)