সর্বশেষ

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা জা‌রি

Warning issued to bangladeshis living in lebanonProbashircityWebPopupUpdate

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে লেবাননে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৬ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ সতর্কতা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে যেন তারা অপ্রয়োজনে বাইরে না যান, বিশেষ করে রাতের সময় অহেতুক বাইরে বের হওয়া থেকে বিরত থাকেন।

দূতাবাস আরও জানিয়েছে, লেবাননের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে, তা কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এতে করে কোনো ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন এবং হেল্পলাইন চালু রেখেছে। জরুরি প্রয়োজনে ফ্রন্টডেস্ক (৭১২১৭১৩৯), হটলাইন (৭০৬৩৫২৭৮) এবং হেল্পলাইন (৮১৭৪৪২০৭) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা লেবাননের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করছে। এ কারণে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate