Long Popup (2)
সর্বশেষ

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশী ছাত্রী

Bangladeshi student receives emirates golden visaCity

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের গর্বিত সন্তান রোয়েদা ইসলাম রিহাম মেধাবী ছাত্রী হিসেবে দেশটির সরকারের ১০ বছর মেয়াদীর গোল্ডেন ভিসা পেয়েছে। আবুধাবিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গত শুক্রবার (১৩ জুন) তাকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়।

রিহাম আবুধাবীর আল নাহাদা স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

রিহাম চট্টগ্রামের রাউজান উরকিরচর গ্রামের মরহুম নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী ও সংগঠক এস এম রফিকুল ইসলামের বড় মেয়ে। তাদের পরিবারের অপর সদস্য ও ছোট বোন রাসমিয়া ইসলাম আবুধাবিতে ইসলামিয়া ইংলিশ স্কুলে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। রাসমিয়া টানা দু’বার বিদ্যালয় ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রেখে এসেছে।

রিহাম জানিয়েছে, এর পিছে রয়েছে তাঁর মায়ের অপরিসীম উৎসাহ ও অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতেও এই অগ্রগতি ও সাফল্য ধরে রাখার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

আরও দেখুনঃ

 

 

 

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate