সর্বশেষ

ইরানের পর পাকিস্তান : নেতানিয়াহু

After iran, pakistan netanyahuWeb Popup (3)

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। ফলে মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নেতানিয়াহুর একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি ইরান ও পাকিস্তানকে ঘিরে সতর্কবার্তা দিয়েছিলেন। সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ইসলামি মিলিটারি শক্তিকে ঘিরে এই দুটি দেশই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং ভবিষ্যতে তারা ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে।

নেতানিয়াহু সাক্ষাৎকারে বিশেষভাবে পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানের জন্য সময় এসেছে গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের। তিনি বলেন, পাকিস্তানকে এখনই বেছে নিতে হবে—তারা কি ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, নাকি জাতীয় স্বার্থে আলাদা কৌশল গ্রহণ করবে।

সাক্ষাৎকারটির ভিডিও ইতোমধ্যেই লাখোবার দেখা হয়েছে এবং এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এই বক্তব্য কেবল পুরোনো একটি মতামত নয়, বরং বর্তমান পরিস্থিতিতে এর তাৎপর্য নতুন করে মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল-ইরান সংঘাত যদি বিস্তৃত আকার ধারণ করে, তবে পাকিস্তানসহ গোটা দক্ষিণ-পশ্চিম এশিয়ায় এর প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে বাড়ছে চাপ এবং সংশ্লিষ্ট সব পক্ষকেই নিতে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup