সর্বশেষ

১০ দেশে এয়ার এরাবিয়ার ফ্লাইট বাতিল

Air arabia cancels flights to 10 countriesWeb Popup (3)

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) নির্ধারিত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনের এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ১০টি দেশের সঙ্গে সংযোগকারী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বাতিলকৃত দেশগুলোর মধ্যে রয়েছে—ইরান, ইরাক, জর্ডান, রাশিয়া, আর্মেনিয়া, উজবেকিস্তান, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান এবং কাজাখস্তান। পাশাপাশি আরও জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে অথবা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বিমান হামলার পর ওই অঞ্চলে আকাশপথে ভ্রমণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। উত্তেজনার প্রেক্ষাপটে ইরান, ইরাক ও জর্ডান তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করে, ফলে বহু আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।

বিশেষত ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগকারী মধ্যপ্রাচ্যকেন্দ্রিক করিডরগুলোতে এই আকাশসীমা সংকট সরাসরি প্রভাব ফেলছে। ফলে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও বিকল্প ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বড় এয়ারলাইনগুলো, যেমন এমিরেটস, ইতিহাদ ও ফ্লাইদুবাই তাদের ফ্লাইট সূচিতে ব্যাপক পরিবর্তন এনেছে। এসব সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup