সর্বশেষ

ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি, গ্রেপ্তার ৪১ জন

41 arrested for begging on tourist visasProbashir city Popup 19 03

দুবাইয়ে ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তারা একটি হোটেলে অবস্থান করছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে ভিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ হাজার দিরহামেরও বেশি অর্থ। বিষয়টি নিশ্চিত করেছে খালিজ টাইমস।

আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত ‘আল-মিসবাহ’ নামক এক অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাদের জরুরি সেবা কল সেন্টারের ৯০১ নম্বরে ভিক্ষাবৃত্তির অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি বা ব্যক্তিরা তাসবিহ ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী বিক্রির ছল করে ভিক্ষা করছিলেন।

816898cf bd32 4f6b b600 9d6bad39

তদন্তের অংশ হিসেবে গোপন নজরদারির মাধ্যমে প্রথমে তিনজনকে সরাসরি জিনিসপত্র বিক্রির আড়ালে টাকা নিতে দেখা যায়। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালিয়ে একই দেশের আরও ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা একটি সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ হিসেবে কাজ করছিল। তারা একত্রে পরিকল্পনা করে বিশেষত ধর্মীয় উৎসব ও ছুটির দিনে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ আদায় করত।

পুলিশ জানায়, এ চক্র পেশাদারভাবে কাজ করত এবং সাধারণ মানুষের আবেগের সুযোগ নিত। ভিক্ষাবৃত্তিকে প্রতারণার একটি রূপ হিসেবে চিহ্নিত করে পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03