সর্বশেষ

গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েলের হুঁশিয়ারি

Gaza will be completely destroyed, israel warnsWeb Popup (3)

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজায় ইসরায়েলের বিজয়ের অর্থ হলো, সেখানকার বাসিন্দারা অন্য দেশে চলে যাওয়ার আগে ফিলিস্তিনি ভূখণ্ডটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেলে বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে হামাস অথবা সন্ত্রাসবাদমুক্ত একটি মানবিক অঞ্চলে পাঠানো হবে। সেখান থেকে তারা অন্য দেশে চলে যেতে শুরু করবে।অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ আশা প্রকাশ করেন, ইসরায়েলের বর্তমান সরকারের মেয়াদকালেই গাজাকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে।

তিনি বলেন, আগামী বছরের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে গাজাকে যুক্ত করার কাজ শেষ হতে পারে। তিনি আরও জানান, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের সংযুক্তি ইসরায়েলি নেতাদের জন্য ‘‘অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ’’।

ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও, সম্প্রতি ইসরায়েলি সরকারের প্রভাবশালী কর্মকর্তারা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেম ছাড়াও পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। এছাড়া ইসরায়েলের অবৈধ বসতিতে প্রায় ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বাস করেন, যা আন্তর্জাতিক আইনে বৈধ নয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup