সর্বশেষ

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

Massive israeli airstrikes in yemenProbashircityWebPopupUpdate

ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দর নগরীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তেল আবিবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরাইলি বিমান বাহিনীর প্রায় ২০টি যুদ্ধবিমান ইয়েমেনের উপকূলীয় এলাকায় হামলা চালায়। হোদেইদা বন্দর এবং এর নিকটবর্তী শহর বাজিলের একটি সিমেন্ট কারখানা ছিল হামলার প্রধান লক্ষ্য। আইডিএফ দাবি করে, হুতিরা ইরান থেকে আসা অস্ত্র চোরাচালানের জন্য হোদেইদা বন্দর ব্যবহার করত এবং বাজিলের সিমেন্ট কারখানাটি তাদের সামরিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

গাজায় হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল ইয়েমেনে ইসরাইলের ষষ্ঠ এবং চলতি বছরের জানুয়ারির পর প্রথম বিমান হামলা। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করা হয়েছিল, তবে এটি কোনো যৌথ অভিযান ছিল না।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির অন্যান্য কর্মকর্তাদের সাথে এই অভিযান সরাসরি তত্ত্বাবধান করেন।হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সিমেন্ট কারখানার অন্তত ২১ জন আহত হয়েছেন। হুতি কর্মকর্তারা বলেছেন, ইসরাইলের এই হামলা তাদের দমাতে পারবে না এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

গত রোববার, ইয়েমেন থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের কাছে আঘাত হানে। হামলায় ছয়জন আহত হন এবং বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate