সর্বশেষ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের বাসিন্দা এবং একজন রেমিট্যান্স-যোদ্ধা ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে।

জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন। তিনি জানান, আলফু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন তিনি।

নিহতের মরদেহ বর্তমানে কুয়েতের একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তার প্রবাসী স্বজনরা।

মৃত্যুকালে আলফু মিয়া স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post