Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে জোরদার অভিযান

কুয়েতে জোরদার অভিযানProbashircityWebPopupUpdate

কুয়েতে ভিক্ষা করায় চার বিদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, কুয়েতের ফারওয়ানিয়া ও জাহরা এলাকায় ভিক্ষারত ওই চার বিদেশি নারীকে গ্রেফতার করে গোয়েন্দা কর্মকর্তারা। তারা কোন দেশের নাগরিক তা উল্লেখ করা হয়নি। 

কুয়েত নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভিক্ষাবৃত্তি রোধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই চার নারীকে কুয়েত থেকে নির্বাসনের লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ওই চার নারীর স্থানীয় স্পনসরের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। 

কুয়েতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসায় নিষেধাজ্ঞা থাকলেও অন্য দেশের জন্য খুবই সহজলভ্য। সেই সুযোগটি কাজে লাগিয়ে রমজান মাসে কুয়েতে এসে কিছু দেশের নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।

এজন্য এ বছরও ভিক্ষাবৃত্তির  বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণকে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate