Long Popup (2)
সর্বশেষ

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক, ভেসে উঠল ‘আল্লাহু আকবার’ লেখা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক, ভেসে উঠল ‘আল্লাহু আকবার’ লেখাProbashircityWebPopupUpdate

ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েলে’র ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কে বা কারা এটি হ্যাক করেছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনপন্থি গোষ্ঠী ‘ডার্ক এনার্জি’ এই কাজটি করেছে।

সংবাদমাধ্যম রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটি হ্যাক করে এর মূল পৃষ্ঠায় ফিলিস্তিনের সমর্থনে একটি লেখা দেখানো হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আপনি কি সত্যিই মনে করেন যে আপনি ফিলিস্তিনে নিরাপদ? অথবা আপনি কি মনে করেন তারা আপনাকে নিরাপত্তা দিতে পারে?

Roya News | “The Times of Israel” website hacked; pro-Palestine messages  displayed

এতে আরও লেখা দেখা যায়, ‘আমরা সবখানেই আছি, কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন না।’ এরপর লেখা ছিল, #ফ্রিপ্যালেস্টাইন’। সবশেষে আরবি অক্ষরে ‘আল্লাহু আকবার’ লেখা উঠে সেখানে। তবে হ্যাকড হওয়ার কিছুক্ষণ পর ফের স্বাভাবিক হয়েছে ওয়েবসাইটটি।

জর্ডানভিত্তিক গণমাধ্যমে ‘রয়া নিউজ’ জানিয়েছে, বেশ কয়েক মিনিট হ্যাকড ছিল ওয়েবসাইটটি। এরপর স্বাভাবিক হয়। তবে এই হ্যাকিংয়ের ব্যাপারে টাইমস অব ইসরাইলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে চালু হয় টাইমস অফ ইসরায়েল। ইংরেজি, হিব্রুসহ বিভিন্ন ভাষায় বিশ্বব্যাপী বেশ পরিচিত গণমাধ্যম এটি। আরবি, ফরাসি এবং ফার্সি ভাষায়ও সংবাদ প্রচার করে গণমাধ্যমটি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate