Long Popup (2)
সর্বশেষ

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ যুবরাজের অভিনন্দনProbashircityWebPopupUpdate

সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতে পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সৌদি বাদশাহ অভিনন্দন বার্তায় বলেছেন, ক্রান্তিকালীন পর্যায়ে সিরীয় আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হওয়া উপলক্ষে আহমেদ আল-শারাকে আমরা অভিনন্দন জানাতে পেরে খুশি।

বুধবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। তবে তার প্রেসিডেন্টের মেয়াদকালের বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

আল-শারা দায়িত্ব নেওয়ার পর উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে থেকে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কাতারের আমিরকে সিরিয়ায় স্বাগত জানিয়েছেন বৃহস্পতিবার।

রিয়াদের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি প্রধানমন্ত্রী ও ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পৃথক বার্তায় সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

গত সপ্তাহে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করেন। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে সৌদি আরবের পক্ষ থেকে সিরিয়াকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান। গত ডিসেম্বরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে এক সাক্ষাৎকার দেন আহমেদ আল-শারা।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে সৌদি আরব অবধারিতভাবে মুখ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য সেখানে বিশাল বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate