
ওমান থেকে এলো গুরুত্বপূর্ণ খবর
শনিবার ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ছয় ঘণ্টা ধরে তৃতীয় দফা আলোচনা করেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। আগামী সপ্তাহে আবারও পারমাণবিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। তবে আলোচনার সাফল্য সম্পর্কে ‘চরম সতর্কতার’ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টিভিকে

‘ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ’
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তার সমাধানে আলোচনার পথকেই সমর্থন করে বাংলাদেশ। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান। তিনি আরও বলেন, যদি উভয় দেশ চায়, তবে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত। পররাষ্ট্র

ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা
ঢাকায় অবস্থিত ইতালিয়ান দূতাবাস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি ঘোষণা করেছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় (MAECI) এই বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ইউরো বৃত্তি এবং ইতালির সরকারি অথবা আইন দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে অধ্যয়নের সুযোগ পাবেন। যেসব কোর্সে

প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে কেন সৌদি আরব?
প্রতিবছর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসেই সৌদি আরবে গেছেন ১ লাখ ২০ হাজার ৮৭৬ জন বাংলাদেশি। অন্য শ্রমবাজারের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। গত বছর সৌদি আরবে ৬ লাখ ২৮ হাজার ৫৬৪ জন এবং ২০২৩ সালে

প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে রবিবার, ২৭ এপ্রিল এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। প্রবাসী বাবা মো. হানিফ মিয়ার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে তার ছেলে মো. হাসানকে। সকাল ৭টার দিকে ইউছুফপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মো. হাসান স্থানীয় ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ২০২৫

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। রবিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই দুই উপদেষ্টার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন এবং টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে বলে জিওটিভি নিউজ রবিবার (২৭ এপ্রিল) জানিয়েছে। লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, হাইকমিশনে ভারতীয়রা হামলা চালিয়েছে এবং এতে দূতাবাসের জানালার কাচ ভেঙে গেছে। শুধু তাই নয়, হাইকমিশন ভবনের সাদা দেয়াল এবং এর ফলকের ওপর গেরুয়া রঙ স্প্রে করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন,

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে যুবক উধাও
যশোরে রাতের আঁধারে এক প্রবাসীর স্ত্রীর (৩৭) ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাপ্পি হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাপ্পি যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার পুত্র। মামলার অভিযোগে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী বিদেশে কর্মরত। তিনি সন্তানদের

ব্যাপক গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ১৭
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পৃথক তিনটি অভিযানে অন্তত ১৫ জন সশস্ত্র গোষ্ঠী সদস্য ও ২ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর-এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কারাক জেলায় ‘সন্ত্রাসীদের’ অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা তথ্যের

সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধ করল ভারত
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির সকল গণমাধ্যমকে সামরিক অভিযান অথবা নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ সংক্রান্ত যেকোনো প্রকার সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য একটি নির্দেশনা জারি করেছে। এই সংক্রান্ত একটি পরামর্শ শনিবার (২৬ এপ্রিল) প্রকাশ করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। এই নির্দেশনায় স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং





