সর্বশেষ
প্রবাসী স্বামীর পাঠানো ৬০ লাখ টাকা নিয়ে কাদেরের কাছে সালমা

৬০ লাখ টাকা নিয়ে সন্তানসহ প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন প্রবাসী টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার। স্বামীর পাঠানো প্রায় ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে ৫ বছরের শিশুপুত্রসহ পালিয়ে গেছেন তিনি। স্ত্রীর খোঁজে দেশে ফিরেছেন সৌদি প্রবাসী টুটুল, কিন্তু মামলা দায়েরের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো
যুদ্ধবিরতির জন্য ‘নমনীয়’ হয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতির জন্য ‘নমনীয়’ হয়েছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে নিজেদের কঠোর অবস্থান থেকে ইসরায়েল ‘নমনীয়’ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র। চলতি বছরের ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু ১৮ মার্চ চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় দখলদাররা। এরপর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধবিরতি চুক্তি
গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল1

গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল

গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী নতুন করে কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খান ইউনিস ও রাফার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ‘মোরাগ’ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এর ফলে গাজার অন্যান্য অংশ থেকে রাফা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পুরো এলাকা এখন ইসরায়েলি দখলে রয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ গ্রেফতার

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে একটি সাঁড়াশি অভিযানে ৯৮ জন বাংলাদেশিসহ মোট ২৮৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে মোট ৯০টি প্রাঙ্গণ নিয়ে ছয়টি ব্লকে অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি
আল আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা

খুতবায় ইসরাইলের সমালোচনা, আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা

জুমার খুতবায় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সহিংসতার সমালোচনার পর মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের জন্য আল-আকসা চত্বরে প্রবেশে নিষিদ্ধ করেছে ইসরাইল। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফা, যা পরে আনাদোলু এজেন্সি কর্তৃক প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার জুমার
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার

ফিলিস্তিনের পক্ষে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। ৩০ বছর বয়সী এই তরুণ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হলেও মাসখানেক আগে তাকে আটক করে লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। বিবিসি সূত্রে জানা গেছে, গাজা যুদ্ধবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে
Shakib cri'সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে'cket politics 20240926213434

‘সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় ও সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া-বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেছেন, ‘সাকিব গত ১৭ বছরের স্বৈরাচার সরকারের একজন এমপি হিসেবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদে যোগ দিয়েছেন।’
বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ

ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এক বাংলাদেশি নারী যাত্রীর আকস্মিক অসুস্থতার কারণে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট এফজেড ৫০১ মাঝ আকাশে থাকা অবস্থায় ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়ে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক
লন্ডন প্রবাসীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা

লন্ডন প্রবাসীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ অভিযোগ করেছেন, তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিচ্ছেন প্রতিবেশী মুহিদ মিয়া ও তার সহযোগীরা। গত ১২ এপ্রিল মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন। প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ জানান, মৌজা বনগাঁও-এর
সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করলো বিএসএফ!

সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করলো বিএসএফ!

ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ইছামতী নদীতে ফেলে দেয় তারা। শুক্রবার (১১ এপ্রিল) ওই যুবকের মরদেহ নদীতে ভেসে ওঠে। কিন্তু মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর সম্ভব হয়নি এখনও।
Web Squre popup