
কুয়েতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম
নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি, ইউরোপ এবং এশিয়ায় মুদ্রাস্ফীতির প্রভাবে লাগামহীন হয়ে পড়ছে স্বর্ণের দাম। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। গত এক মাসের ব্যবধানেই গ্রাম প্রতি বেড়েছে তিন দিনার। আর ভরিতে বাংলাদেশি

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ
যুক্তরাজ্যের লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে।স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাছান মাহমুদকে। তিনি দেশে নেই—এমন গুঞ্জন ছিল।

হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট, আছেন নিবিড় পর্যবেক্ষণে
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতা অনুভব করার পর তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর

হাজতখানায় প্রাণ দিলেন ‘ধর্ষণে’ অভিযুক্ত আসামি
ভোলার মডেল থানার হাজতখানায় মো. হাসান নামে এক আসামির আত্মহত্যার খবর পাওয়া গেছে। হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোলা মডেল থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাত

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়াচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরেকটি যোগ করা হবে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতিদিন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে, যা মূলত অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুথিদের হুমকি বন্ধ করার জন্য পরিচালিত হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র

ওমানি মুদ্রার আজকের রেট ( ০২ এপ্রিল )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

মোংলা থেকে ভারতকে হটালো চীন
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার ব্যাপক উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পে চীন সরাসরি সম্পৃক্ত হচ্ছে। গত বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতীয় কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) প্রকল্প থেকে সরে যায়। এরপরই অন্তর্বর্তী সরকার বন্দরটির উন্নয়নে চীনের সঙ্গে যোগাযোগ শুরু করে। ২০২৪ সালের ২৫ মার্চ চীনের নৌপরিবহন মন্ত্রণালয় এবং

বন্ধু মোদিকেও ছাড় দিলেন না ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী ও সমর্থকেরাও প্রায়ই তুলে ধরেন সে গল্প। সে হিসাবে প্রাপ্তি ও প্রত্যাশা তাদের একটু বেশিই বলে মনে হয়। যদিও তা ধোপে টেকেনি এবার। পণ্যের ওপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড়

ইন্সটাগ্রামে ‘লাইক’ দিলেই ভিসা বাতিল!
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া শত শত বিদেশি শিক্ষার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে শিক্ষার্থীর ই-মেইল পাঠিয়ে স্টুডেন্ট ভিসা (এফ-১) বাতিল করার কথা জানিয়েছে। মূলত শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থি ক্যাম্পাস অ্যাক্টিভিজমে অংশ নেওয়া বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার বা লাইক দেওয়ার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার

পুতিনকে ‘শিক্ষা দিতে’ ভারতকে নিশানা ট্রাম্পের?
আগামীকাল বুধবার (২ এপ্রিল) থেকে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত রফতানি শুল্ক বলবৎ হতে যাচ্ছে। ভারতের লাগাতার চেষ্টার পরও বাড়তি শুল্ক প্রত্যাহারের কোনো আভাস দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, বাড়তি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কঠিন হবে ভারতীয় পণ্য বিক্রি। তবে এখানেই থামছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি





