সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

Trump sanctions four judges of the international criminal courtProbashircityWebPopupUpdate

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরুর সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নিষেধাজ্ঞার আওতায় পড়া বিচারকরা হলেন উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের রেইনে এদিলেইদে সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির ‘অবৈধ ও ভিত্তিহীন’ কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আইসিসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। আদালত এক বিবৃতিতে বলেছে, আইসিসি একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান, যা গণহত্যা ও যুদ্ধাপরাধের শিকার মানুষের কাছে ন্যায়বিচারের প্রতীক। বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা তৈরি করবে।

প্রসঙ্গত, বিচারক বোসা ও কারানজা ২০১৮ সাল থেকে আইসিসিতে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সালে তারা আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে আইসিসি সেই তদন্তে অগ্রাধিকার পরিবর্তন করে আফগান সরকার ও তালেবান বাহিনীর অপরাধের দিকেই বেশি নজর দেয়।

এছাড়া, আইসিসির বিচারক আলাপিনি গ্যানসো ও হোহলার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দেন। এর প্রতিবাদে রিপাবলিকানপ্রধান মার্কিন কংগ্রেস চলতি বছরের জানুয়ারিতে আইসিসিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রকাশ আরও স্পষ্ট হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate