সর্বশেষ
Bangladeshi expatriate dies in road accident in saudi arabia

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের তাবুক শহরে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সড়কের পাশে গাড়িতে পানি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সাইফুল কুমিল্লার কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত নুর হকের দ্বিতীয় সন্তান ছিলেন। চার ভাই
Red alert in three states of india!

ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মিজোরাম ও ত্রিপুরার বেশ কিছু জেলায় চরম বৈরী আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৮ মে) জারি করা এক সতর্কবার্তায় আইএমডি জানায়, আসামের
Not all parties, only one party wants elections in december chief advisor

সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য—এ কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলনে বৃহস্পতিবার (২৯ মে) বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, ‘আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথ মসৃণ করাই আমার প্রধান দায়িত্ব।’
Acc raids bmet over allegations of human trafficking

বিএমইটিতে মানবপাচার সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের অভিযান

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে মানবপাচার সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় অভিযান শুরু করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, স্বপন কুমার রায়, রাজু আহমেদ এবং
13 illegal bangladeshi expatriates detained in malaysia

মালয়েশিয়ায় ১৩ অবৈধ বাংলাদেশি প্রবাসী আটক

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার ( ২৬ মে) রাজ্যের কোটাভারুর পাসির মাস ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে কেলানতান রাজ্যের
Unconscious husband returns from abroad, wife tries her best to save him

প্রবাস থেকে ফিরলেন অচেতন স্বামী, বাঁচাতে আপ্রাণ চেষ্টা স্ত্রী’র

রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামের কৃষিশ্রমিক আবদুল জব্বার সরদার (৪৫) সাত বছর আগে জীবনের উন্নত আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তবে প্রবাসের স্বপ্ন ভেঙে পড়ে নেমে আসে দুঃস্বপ্ন। বিমানবন্দরেই দালালদের মাধ্যমে তাঁকে ‘ক্লিনার’ হিসেবে কাজে লাগিয়ে দেওয়া হয়। তিন বছর পর খালি হাতে দেশে ফেরার পরিস্থিতিতে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়
Japan to hire 100,000 workers from bangladesh

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান

জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে বড় পরিসরে জনশক্তি নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি এক লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ ছাড়া, জাপানি বিভিন্ন কোম্পানি আরও কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগ দেবে বলে জানানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক
2 expatriates held in libya despite ransom of tk 4.7 million

লিবিয়ায় ৪৭ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি ২ প্রবাসীর

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি হয়ে ৪৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পরও এখনও কারাগারে আটক রয়েছেন দুই বাংলাদেশি যুবক। তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার রামনগর বিশ্বাসপাড়ায় নাছির মিয়ার বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের নাছির মিয়া
Attack and looting at expatriate's home in italy

ইতালি প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত যুবক ইবনে সামাদের মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় ইতালি প্রবাসী রোকন মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওইদিন সন্ধ্যায় ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ করে রোকনের বাড়িতে
Ambush at expatriate bnp worker's house

প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে অতর্কিত হামলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এক সৌদি প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগপন্থী একটি সংঘবদ্ধ দলকে দায়ী করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী আব্দুস সামাদ মিয়ার মেয়ে ছাফিয়া জানান, পূর্ব বিরোধের জের ধরে তাদের বাড়িতে এ হামলা হয়।
Web Squre popup