সর্বশেষ

ওমানে মাজার জিয়ারতে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

Visiting shrine in OmanProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালাহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

Oman 20260110

নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান, জামাতা মুহাম্মদ দিদারুল আলম এবং পুত্রবধূ। পুত্রবধূর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবারের ঘনিষ্ঠ ও ব্যবসায়িক সহযোগী মুহাম্মদ পারভেজ জানান, শফিউল আলম ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করে আসছিলেন। শুক্রবার তারা সালালাহ এলাকায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে একটি গাড়িতে করে বের হন। সফর শেষে ফেরার পথে হঠাৎ গাড়ির সামনে একটি উট চলে আসলে সেটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা পরিবারের পাঁচ সদস্য আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আহত শিশুর চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03