
হজে গিয়ে হৃদরোগে প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে হজ পালনকালে মো. আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩০ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাগিনা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ। নিহত আবুল কালাম আজাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে

কুয়েতে ফ্লাইট সংকটে চরম ভোগান্তিতে প্রবাসীরা
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ বাংলাদেশির অনেকেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। তারা নানা পেশায় নিয়োজিত এবং দেশে যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বাংলাদেশ বিমানের ওপর ভরসা করে থাকেন। তবে ফ্লাইট সংকটের কারণে কুয়েত থেকে ঢাকা ফেরা বর্তমানে বড় এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। গত

আমেরিকা পুলিশে পদোন্নতি পেলেন ৫ বাংলাদেশি
নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি সদরদপ্তরে ৩০ মে, শুক্রবার সকালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। তিনি বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যকে পদোন্নতির সার্টিফিকেট প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছেন। তাঁরা হলেন অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর

ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি, গ্রেপ্তার ৪১ জন
দুবাইয়ে ভ্রমণ ভিসায় গিয়ে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তারা একটি হোটেলে অবস্থান করছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে ভিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ হাজার দিরহামেরও বেশি অর্থ। বিষয়টি নিশ্চিত করেছে খালিজ টাইমস। আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব

মসজিদে নববীতে আধুনিক প্রযুক্তি, বসানো হলো চিপযুক্ত কার্পেট
মদিনার পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লিদের ইবাদত আরও আরামদায়ক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে পুরোনো কার্পেটগুলো সরিয়ে স্থাপন করা হয়েছে নতুন ও উন্নতমানের মাইক্রোচিপযুক্ত কার্পেট। এই আধুনিক কার্পেটগুলো সৌদি আরবের বিলাসবহুল কার্পেটের মধ্যে অন্যতম এবং প্রতিটি কার্পেটে ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত রয়েছে, যা কার্পেট ব্যবস্থাপনাকে উন্নত ও সহজ করেছে। মসজিদে নববীর পরিচালনা

প্রবাসীর গাড়িতে ডাকাতি: ধাওয়ার সময় পুলিশকে গুলিবর্ষণ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রবাসী যাত্রীসহ একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি চলাকালে হাইওয়ে পুলিশের টহল দল ঘটনা টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভুক্তভোগী যাত্রী সুমাইয়া

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা
টোকিও সফরে বাংলাদেশি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক টিকে থাকার পথ সুগম করেছেন। আজ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, অতীতের ক্ষমতাচ্যুত সরকার দেশকে দেউলিয়া অবস্থায় রেখে গিয়েছিল। তখন

ওমানি মুদ্রার আজকের রেট ( ৩১ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমানে প্রকাশ্যে অশ্লীল ভিডিও বানিয়ে বাংলাদেশি নারী আটক
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জনসমক্ষে শালীনতা ও নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ওমানের তদন্ত ও অপরাধ তদন্ত অধিদপ্তর চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ইরানি নারী, একজন বাংলাদেশি নারী এবং একজন সুদানি পুরুষ রয়েছেন। অনলাইনে ব্যাপক ক্ষোভের জন্ম দেওয়া ওই ভিডিও ক্লিপটিতে অভিযুক্ত ব্যক্তিদের এমন আচরণে লিপ্ত থাকতে দেখা

সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
ভারত সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক বাংলাদেশি নাগরিক। নিহতের নাম নাসির উদ্দীন (৪৬)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। গত ১৭ মে ভোরে উপজেলার ‘চেয়ারম্যান ঘাট’ সীমান্ত এলাকায় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্প থেকে ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়






