
ওমানে জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি
সর্বশেষ ২ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী, স্যাটেলাইট চিত্রগুলি নিশ্চিত করেছে যে ওমানের বিভিন্ন অঞ্চলে ধুলোর আস্তর বিরাজ করছে। এর আগে, রবিবার সন্ধ্যায় জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছিল, ইরান থেকে সৃষ্ট একটি ধূলিঝড় ওমান সাগরের উপকূলবর্তী এলাকার দিকে ধেয়ে আসছে। ওই সতর্কবার্তায় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, এই ধূলিঝড়ের কারণে আগামী

চিরকুট লিখে সেনা সদস্যের আত্মহত্যা
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এসএম সৌরভ হোসেন। রবিবার ভোরে সেনানিবাসের ওয়ার্কশপ ভবনের কনস্ট্রাকশন এলাকার বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের

আজ থেকে ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোট আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন নোট বিতরণে অংশ নিচ্ছে মোট ১১টি বাণিজ্যিক ব্যাংক। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। নতুন

আজ বিকেল ৩টায় বাজেট পেশ
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব সোমবার (২ জুন) জাতির সামনে উপস্থাপন করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেট বক্তৃতা পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা এগিয়ে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। রবিবার (১ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা

ওমানি মুদ্রার আজকের রেট ( ০২ জুন )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর
জিমেইল ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন এক দারুণ সুবিধা। গুগলের সর্বশেষ হালনাগাদে এবার ই–মেইলের মূল বক্তব্য সংক্ষেপে জানার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এর ফলে বড় ও বিস্তারিত ই–মেইলের মূল তথ্য শুরুতেই একটি সামারি কার্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে। গুগল জানায়, এই সারসংক্ষেপ দেখার জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো বাটনে ক্লিক করতে হবে না।

ওমানে বাংলাদেশিসহ ৫ জন গ্রেপ্তার
ওমানের মুসান্দাম এবং আল বুরাইমি এলাকায় দুটি পৃথক অভিযানে বিদ্যুৎ সংযোগের ক্যাবল ও যন্ত্রাংশ চুরির অভিযোগে এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চারজনের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ওমানি নাগরিক। মুসান্দাম পুলিশ কমান্ড জানিয়েছে, মাধা অঞ্চলে নির্মাণাধীন একটি ভবন থেকে বিদ্যুৎ তার ও ক্যাবল চুরির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে

শতবর্ষী মায়ের আশ্রয় হয়েছে মুরগির খোপে
শতবর্ষী এই মায়ের করুণ জীবনযাপন চরম মানবিক বোধকে যেন নাড়া দিয়েছে। নিজের জীবনকে বিসর্জন দিয়ে যিনি সন্তানদের মানুষ করেছেন, সেই লালবড়ু বেগমের দিন কাটে একটি মুরগির ঘরে। শনিবার দুপুরে পটুয়াখালীর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপরই তার জীবনযাপনের বিষয়টি আলোচনায় আসে। একসময় দুই ছেলেকে কোলে করে

গাজা যুদ্ধ বন্ধে অনশন আমেরিকার ৮ শিক্ষার্থীর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে অনশন শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির আটজন শিক্ষার্থী। ২৭ মে থেকে তারা এই অনশন পালন করছেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রতিষ্ঠানটি ইসরায়েল ও ইসরায়েল-ঘনিষ্ঠ সংস্থাগুলোর সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা এক বিবৃতিতে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ প্রবাসীর মৃত্যু, লাফিয়ে আহত অনেকে
রবিবার ভোরে কুয়েত সিটির আল-রেগাই এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন, এবং মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছেন আরও ১৫ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কর্তৃপক্ষ বর্তমানে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত






